
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী সরদার নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ মার্চ) আসরের নামাজের সময় স্থানীয় মসজিদে পাঞ্জেগানায় নামাজ আদায় করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে সহায়তা করতে এগিয়ে এলেও অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদ সরদার জানান, “আসরের নামাজের শেষ মুহূর্তে হঠাৎ করে তিনি মসজিদের ভেতর পড়ে যান। তখন উপস্থিত মুসল্লিরা তাকে উঠানোর চেষ্টা করেন, কিন্তু পরে বুঝতে পারি তিনি আর বেঁচে নেই।”
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রমজান মাসে নামাজরত অবস্থায় তার মৃত্যু হওয়ায় এলাকাবাসী এটিকে সৌভাগ্যের মৃত্যু হিসেবে উল্লেখ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ১৫ মার্চ সকাল ১০টায় গোবিন্দপুর ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের সদস্যসহ এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :