
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি সদস্যরা ১২৩ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক করেছে।২১ ফেব্রুয়ারি সকালে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২৩ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :