যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন / ০
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

অদ্য ২৫ অক্টোবর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ ৪৬টি বোতল, শাড়ী ২৭টি, ভারতীয় ঔষধ ০৫টি ও ১৯১টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৪,০৭,৭৫০/-(চার লক্ষ সাত হাজার সাতশত পঞ্চাশ) টাকা।*

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।