যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাতে ৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাতে ৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি
যশোর বিজিবির হাতে ৫ টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ নামে এক পাচারকারীকে আটক করেছে। যার মূল্য এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
২৫ ফেব্রুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৫৮২ গ্রাম ওজনের ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার, ০২টি মোবাইল এবং নগদ ১০,৬৯০/- টাকা আটক করা হয়।

আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় যা, ভারতে পাচারের সময় বেনাপোলে স্ক্যানিং মেশিনে সনাক্ত করা সম্ভব হয় না। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল।
আটকের ঠিকানা আব্দুর রউফ (৪২), পিতা- মৃত আবুল হোসেন, গ্রাম-লাউতারা, ডাকঘর-রামপুর, থানা-শার্শা, জেলা-যশোর আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।