ভারতীয় ইমিগ্রেশনে দুদেশের নথি সহ বাংলাদেশী আটক।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন /
ভারতীয় ইমিগ্রেশনে দুদেশের নথি সহ বাংলাদেশী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে ভারতের প্রবেশের পর পেট্রাপোল ইমিগ্রেশনে হাতে বাংলাদেশ ও ভারতের নথিপত্র সহ কামরুল হুদা নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় ইমিগ্রেশন।মঙ্গলবার তাকে আটক করা হয়।আটক কামরুল হুদার বাড়ি বাগেরহাট জেলায়।

জানা যায়,কামরুল হুদা বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশের সময় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের নিয়মিত জিজ্ঞাসাবাদের তার কাছ থেকে দুদেশের নথিপত্র ও দুদেশের পাসপোর্ট পাওয়া যায়। এসময় তাকে আটক করে বনগাঁ মহকুমা আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন,সন্ধ্যার সময় খবর পেয়েছি ভারতীয় ইমিগ্রেশনে কামরুল নামে একজন কে আটক করেছে।কিন্তু ভারতীয় ইমিগ্রেশন আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫/০৯ /২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩