
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করেছে কাস্টমস ।সোমবার ( ৯ই মার্চ ) দুপুরে বেনাপোল বন্দরের ১৫ নং শেডে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে।এর আগেও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বেনাপোল অফিসের তথ্যের ভিত্তিতে শুল্ক ফাঁকির সময় বড় বড় চালান আটক করেছে কাস্টমস।
বেনাপোল স্থলবন্দর উদ্ভীদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, গত ৮ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে আমদানি করেন যার সিএন্ডএফ এজেন্ট ছিলো মেসার্স কদর এন্ড কোং ।পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান,মিথ্য ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়ায় নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :