বেনাপোল বন্দরের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন।


Milon Hossain প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ২:৫১ অপরাহ্ন /
বেনাপোল বন্দরের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন।

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বন্দরের সামগ্রিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও আমদানি-রফতানি খালাস প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বেনাপোল বন্দর সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর পরিচালক শামিম হোসেন রেজা ।
তিনি বলেন,দেশের বৃহত্তম স্থলবন্দর হিসেবে বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমদানি-রফতানি পণ্যের খালাস কার্যক্রম আরও গতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, পণ্য হ্যান্ডলিং সুবিধা বৃদ্ধি এবং আধুনিকায়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বন্দর সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বেনাপোল বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।