
মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ দৌলতপুর বিওপি কর্তৃক ৪৪ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক করেছে।সোমবার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তবর্তী এলাকা থেকে ল্যাবোরেট সিরাপ গুলো আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২০২৬ তারিখ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :