দোল পূর্ণিমায় বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন /
দোল পূর্ণিমায় বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ।

মিলন হোসেন বেনাপোল,
দোল পূর্ণিমা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে মঙ্গলবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক)কাজী রতন জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য মঙ্গলবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে । আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজের কার্যক্রমসহ পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে । বুধবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৩/০৩/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩