ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো বিদায় সংবর্ধনা ও নবীন বরণ


Desk News প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ২:১৩ অপরাহ্ন /
ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিনের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাউছার শেখ।

“Our Journey Ends Here” স্লোগানকে সামনে রেখে বিদায়ী এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী (অধ্যক্ষ), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং একাডেমিক সুপারভাইজার জনাব ধীরাজ সরকার।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।