
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ বেনাপোল দৌলতপুর বিওপি সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৮বোতল ভারতীয় মদসহ সাগর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের কুরবান আলীর ছেলে।মঙ্গলবার ভোরে টাকা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ অক্টোবর ২০২৬ তারিখ ০৬৩০ ঘটিকায় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৮ বোতল ভারতীয় মদসহ মোঃ সাগর হোসেন (২৮), পিতাঃ কুরমান আলী, গ্রামঃ বড় আঁচড়া, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করা হয়। আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :