
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়া অধিকার সবার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে বেনাপোল এ পুজা মন্ডবে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা।
এ দেশে আমারও যতটুকু অধিকার, আপনারও ততটুকু অধিকার। ধর্ম যার যার,রাষ্ট্র সবার—এখানে ভেদাভেদের কোনো সুযোগ নেই।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদলের ২নং সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ।
সোমবার(১৯অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পেচোর বাঁওড় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।পূজা উদযাপন কমিটির প্রতি সংহতি ও সহযোগিতা হিসেবে পূজা মণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তার তুলে দেন।
আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময়ের এ সময় পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফজলুল হক, মুসলিম হলের রাজু চৌধুরী, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক, শাহরিয়ার ইসলাম নাহিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আহমেদ ওয়াছিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :