
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌর সভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন,মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।এ সময় পূজার সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর)সন্ধার পর থেকে ছোট আঁচড়া পূজা মন্ডপ,পাচুয়ার বাওড় পূজা মন্ডপ, পাটবাড়ী পূজা মন্ডপ ও কাগজপুকুর পূজা মন্ডপ এলাকায় গিয়ে মণ্ডপ কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।এ সময় পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভাবে উৎসব সম্পন্ন করার বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,পৌর বিএনপির সহ সভাপতি নসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবুর রহমান, পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি ইছাহাক মিয়া,পৌর ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড সভাপতি সবুর শেখ,পৌর ৩ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম,০২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলী, ০৪ নং ওয়ার্ডের সভাপতি ইয়াকুব আলী,যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন মাহমুদ মিলন,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম, পৌর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইস্রাফিল,যুবদলের জিয়াউর রহমান জুয়েল,মনির হোসেন শাহিন,আব্দুল্লাহ আল মামুন,নাবিল হোসেন শুভ,শাহিন হোসেন সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :