শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার


Desk News প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন / ০
শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে তিনি শ্যামনগর পৌরসদরের হরিতলা সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ ও নকিপুর জমিদারবাড়ি রাজবংশীয় দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণপদ মণ্ডল, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী, প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি দিনেশ চন্দ্র মণ্ডল প্রমুখ। এসময় মণ্ডপ কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার।