ভারতে পাচার ১৮ নারী ও শিশুকে বেনাপোল দিয়ে হস্তান্তর।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন /
ভারতে পাচার ১৮ নারী ও শিশুকে বেনাপোল দিয়ে হস্তান্তর।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
ভারতে পাচার হওয়া ১৮ জন বাংলাদেশী নারী ও শিশুকে বেনাপোল পেট্রাপোল বর্ডার দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ।
বুধবার বিকালে নোম্যান্সল্যান্ডে বিজিবি বিএসএফ ইমিগ্রেশন পুলিশ ও শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ নিয়াজ মাখদুম এর উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়।
ফেরত আসারা দলালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে যান এবং
সেদেশের পুলিশের হাতে আটক হন।আটকের পর পুলিশ তাদের জেলহাজতে প্রেরণ করেন।জেল থেকে ভারতীয় একটি এনজিও সংস্থার হেফাজতে নিয়ে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যম আজ বেনাপোল দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন।তাদের মধ্যে ১০ জন মহিলা ও ৮ জন পুরুষ শিশু রয়েছে।এদের বাড়ি খুলনা,সাতক্ষীরা ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন,ফেরত আসাদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবিদের হেফাজতে নিয়ে তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫/০৯ /২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩