যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় বিদেশী মদ বিভিন্ন পন্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১:৩২ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় বিদেশী মদ বিভিন্ন পন্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০৮ বোতল বিদেশী মদ, ০৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ী, ০২প্যাকেট ফুসকা, ০৫টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *১,৭৯,২০০/- (এক লক্ষ উনআশি হাজার দুইশত) টাকা।*

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।