‎শার্শায় যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ২:০১ অপরাহ্ন /
‎শার্শায় যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি
‎যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা ।

‎শনিবার সকাল ১২টার সময় শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ উপজেলা পরিষদের সামনে দীর্ঘ ১ ঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসুচি পালন করে৷ অবস্থান কর্মসুচি শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । যুবদলের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে নেতাকর্মীরা শহিদুল ইসলাম শহীদের পদ স্থগিতের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

‎বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহীদ দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে পদ স্থগিতের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে শহিদুল ইসলাম শহীদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে উপজেলা যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।