যশোর ব্যাটালিয়ন ১ কোটি ২০ লক্ষ টাকার স্বর্ণেরবার সহ পাচারকারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ১ কোটি ২০ লক্ষ টাকার স্বর্ণেরবার সহ পাচারকারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

১ কোটি ২০ লক্ষ টাকা মু্ল্যের ৫৮৩.১৯ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি। ০৭ জুলাই ২০২৬ তারিখ ০৪৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০১জন আসামীসহ ৫৮৩.১৯ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ১০,৬১৫/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- রিপন মৃধা (২৫), পিতাঃ রজব আলী মৃধা, গ্রামঃ টোনা, ডাকঘরঃ খাশিয়ালা, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল। আটককৃত স্বর্ণের মূল্য ১,১৯,২৩,৩১৯/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১৭,০০০/- টাকা এবং নগদ ১০,৬১৫/- টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ১,১৯,৫০,৯৩৪/- (এক কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শত চৌত্রিশ) টাকা।*

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।