মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে ৮৮বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক।


Milon Hossain প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন /
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে ৮৮বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কাযালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে বিভিন্ন ব্রান্ডের ৮৮ (আটাশি) বোতল বিদেশী মদ সহ ওমর শরীফ রাজা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার তাকে আটক করা হয়।

তার ঠিকানা মোঃ ওমর শরীফ রাজা (৪৫), পিতাঃ মৃত আব্দুল লতিফ, মাতাঃ ফাতেমা বেগম, সাং- ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।

আটকের নিজ শয়নকক্ষ হতে আলামত উদ্ধার করা হয়। পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।