
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
শার্শায় উপজেলায় অতিরিক্ত তেল মজুদ এর অপরাধের জন্য যৌথ ট্যাস্ক ফোর্সের অভিযানে দুই জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫এপ্রিল) বেলা ১২ টার সময় থানার বাগআঁচড়া বাজার থেকে ২০০ লিটার ডিজেল আটক করা হয়। এসময় অতিরিক্ত তেল মজুদ এর দায়ে জামতলার জোহরা ফিলিং ষ্টেশন এর ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং সাহাবুদ্দিন নামে একজন ক্রেতাকে অতিরিক্ত তেল ক্রয়ের জন্য ১ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা মোঃ নিয়াজ মাখদুম জানান, অতিরিক্ত তেল মজুদ এর জন্য বাগআঁচড়া এলাকা থেকে ওই দুইজনকে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা।আটককৃত তেলের মুল্য ১৯ হাজার টাকা।
আপনার মতামত লিখুন :