বেনাপোল স্থলবন্দরে ক্রেনের চাপায় ১ শ্রমিক নিহত, আহত ১,


Milon Hossain প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন /
বেনাপোল স্থলবন্দরে ক্রেনের চাপায় ১ শ্রমিক নিহত, আহত ১,

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল স্থলবন্দরে মাল লোড করার সময় ক্রেনের চাপায় শাহাজান নামে এক শ্রমিক নিহত হয়েছে।এসময় সোহেব নামে আর এক শ্রমিক আহত হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বন্দরের শ্রমিকরা জানান, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর দুইজন শ্রমিক একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে তাদের ওপর পড়লে শাহাজান আলী নামে এক শ্রমিক নিহত হয় ও সোহেল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।

আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায়  উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শাহাজান আলী বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/০৪/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩