
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার ২ এপ্রিল যশোরের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক)সহ একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছিল।আটককৃত ব্যক্তি ভারতের তামিলনাড়ুর এলাকার আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)।আটককৃত ডায়মন্ড, বিভিন্ন মুদ্রা ও অন্যান্যর সিজারমূল্য-
“৬,৬২,৬৫,১৬১/- (ছয় কোটি বাষট্টি লক্ষ পয়ষট্টি হাজার একশত একষট্টি টাকা)তার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর এবং ডায়মন্ড, ডলার, রুপি এবং থাই বাথ যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :