পুটখালী সীমান্তে ভারতীয় ESKUF সিরাপ আটক।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন /
পুটখালী সীমান্তে ভারতীয় ESKUF সিরাপ আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক করেছে।সোমবার সকালে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ মার্চ ২০২৬ তারিখ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।