শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শার্শা উপজেলায় মানুষের ঢল।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন /
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শার্শা উপজেলায় মানুষের ঢল।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর থেকেই শার্শা শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। উপজেলা শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা মোঃ নিয়াজ মাখদুম ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এর পর স্থলবন্দর,পুলিশ,আনসার,মাদকদ্রব্য,ফায়ার সার্ভিস,রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।পরে বেনাপোল পৌর সভায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান পৌর প্রশাসক,সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শাসহ পৌর কর্তৃপক্ষ।