
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সবুজে ঘেরা মনোরম পরিবেশে, এক মিলনবন্ধনের আনন্দঘন মুহূর্ত। সাংবাদিকতার ব্যস্ত জীবন ছাপিয়ে আজ পরিবার নিয়ে একত্রিত হয়েছেন সাতক্ষীরার সাংবাদিকরা।
শুক্রবার জেলা শহরের মোজাফফর গার্ডেনে অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা-ভ্রাতৃত্ব, ভালোবাসা আর স্মৃতির এক অনন্য আয়োজন। এই মিলনমেলায় অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ও তাঁদের পরিবার। পেশাগত সম্পর্কের বাইরে আজ তারা সবাই এক বড় পরিবারের সদস্য।
আনন্দ আর বিনোদনে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিশুদের হাসি আর সবার অংশগ্রহণে মিলনমেলা রূপ নেয় এক উৎসবে। সুস্বাদু খাবার আর প্রাণবন্ত আড্ডায় কাটে সময়। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন মুহূর্ত সত্যিই অনন্য।
এমন আয়োজন আমাদের জন্য খুবই প্রয়োজন…পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগটা দারুণ বলে জানান অনেকে….
সম্পর্কের বন্ধন আর ভালোবাসার স্মৃতি নিয়ে শেষ হলো সাংবাদিক পরিবারের এই মিলনমেলা।
আপনার মতামত লিখুন :