সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী এবং সুলতানপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকার ঔষধ আটক করে।

বিজিবি সুত্রে জানা যায়, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঈদগাহ নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে।

এছাড়াও, সুলতানপুর এর আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস হতে আনুমানিক ২৫০ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বর্মিতলা নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=১,৭৫,০০০/-(এক লক্ষ পঁচাত্তার হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।