দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন /
দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী

ফাহিম হোসেন রিজু
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে ডা. জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮২১।

ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আনন্দ সমাবেশের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।