
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : রবিবার (৫ এপ্রিল), সকাল ৭টার দিকে সুন্দরবন থেকে স্রতের তীব্রতায় কালিন্দী নদীতে একটি বন্য শুকর ভেসে আসে। খবর পেয়ে কৈখালী ফরেস্ট অফিসের সদস্য মুজিবর রহমানের নেতৃত্বে বিএম সদস্য ও সিপিজি কৈখালীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় বন্য শুকরটি উদ্ধার করেন।
পরবর্তীতে বন্য প্রাণীটির নিরাপত্তা ও যথাযথ সংরক্ষণের স্বার্থে বনবিভাগ এর কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায়ের কাছে হস্তান্তর করা হলে তার নেতৃত্বে বন্য শুকরটি সুন্দরবনের বকচরা নামক স্থানে অবমুক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :