সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন /
সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের জলঘাটা খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রার গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫), একই উপজেলার দশালিয়া গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও একই গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনুর মোল্লা (৪৫)। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পর্ণ নিষিদ্ধ। নিয়মিত টহল পরিচালনা করার সময় রোবার সন্ধ্যায় তিন জেলেকে নৌকাসহ আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে বন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।