
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
দীর্ঘ বিরতির পর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় সাতক্ষীরাজুড়ে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের ৩,৪১০টি বুথে ভোট দেবেন ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চার আসনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আওয়ামী লীগ না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থীদের মধ্যে
।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে প্রার্থী ৫ জন। ভোটার ৪,৯৬,৮৪৮ জন- নারী ২,৪৮,৯৭৩; পুরুষ ২,৪৭,৮৭৩; হিজড়া ২। কেন্দ্র ১৬৮টি।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা। প্রার্থী ৬ জন। ভোটার ৫,৩৫,৬৫৪ জন—নারী ২,৬৯,৬৮৫; পুরুষ ২,৬৫,৯৬৫; হিজড়া ৪। কেন্দ্র ১৮০টি।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): ২৩টি ইউনিয়ন। প্রার্থী ৫ জন থাকলেও একজন সরে দাঁড়িয়েছেন। ভোটার ৫,০২,২২২ জন—নারী ২,৪৮,২৩৫; পুরুষ ২,৫৩,৯৮৪; হিজড়া ৩। কেন্দ্র ১৬৫টি।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর): ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা। প্রার্থী ৪ জন। ভোটার ২,৯৮,০৫০ জন- নারী ১,৪৮,০২০; পুরুষ ১,৫০,০২৬; হিজড়া ৪। কেন্দ্র ৯৬টি।
শান্তিপূর্ণ ভোটগ্রহণে পুলিশ, সেনা, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। থাকবে ভ্রাম্যমাণ টহল দল ও বিশেষ টিম। নির্বাচনী অপরাধ দমনে মাঠে থাকবেন ১৪ জন বিচারক; প্রয়োজনে সংক্ষিপ্ত বিচারে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন তাঁরা।
জেলা প্রশাসন বলছে, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :