শার্শা বালুন্ডা গ্রামে ককটেল বিস্ফোরনে দুই শ্রমিক আহত।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন /
শার্শা বালুন্ডা গ্রামে ককটেল বিস্ফোরনে দুই শ্রমিক আহত।

মিলন হোসেন বেনাপোল,

শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা জেলে পাড়া গ্রামের একটি মসজিদের টয়লেট নির্মাণের কাজে কোদাল দিয়ে মাটি উত্তোলনের সময় একটি ককটেল বিস্ফোরণে জাকির হোসেন (৪৫)ও আবদুল কাদের (৪০)নামে দুইজন শ্রমিক মারাত্মক আহত হয়েছে।

বুধবার সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে।জাকির হোসেন বালুন্ডা গ্রামে বারিক সরদার এর ছেলে ও আবদুল কাদের একই গ্রামের নুজ্জাক সরদার এর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন আহতদের যশোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থলে  পুলিশের টিম অবস্থান করছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রেরক
মিলন হোসেন প্রতিনিধি
তারিখ ০৪/০২ /২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩