শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক।


Milon Hossain প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন /
শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা উপজেলার গাতীপাড়া এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো: সাইদুজ্জামান সাঈদ বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

 শার্শা থানা পুলিশ অভিযোগটি গ্রহণের ২ ঘন্টায় আসামী বাবুলকে গ্রেপ্তার করেছে।

 এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত বাবুল গাজীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৩/০৪/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩