যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার আটক ১।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার আটক ১।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

অদ্য ০৭ মার্চ ২০২৬ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ০৫ কেজি গাঁজা, ১৬১ বোতল নেশা জাতীয় সিরাপ, ১৩১টি শাড়ী, ০৪টি কম্বল, ০৫টি পোশাক সামগ্রী, ০১টি মোবাইল, ০১টি পাওয়ার ব্যাংক, ৫২৪টি ঔষধ, ১০০টি চকলেট এবং ১২৫৩টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *১৮,৮৪,৯০০/-(আঠারো লক্ষ চুরাশি হাজার নয়শত)* টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।