
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯৭ বোতল Cough syrup(নেশা জাতীয়), ০২ টি মোবাইল, ২৪ টি শাড়ী, ০২ টি কম্বল এবং ১৬১ টি কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য ৩,৮৪,৩০০তিন লক্ষ চুরাশি হাজার তিনশত)টাকা।
আটকরা হলো মেহেদী হাসান(২৩), পিতা-কামরুল হোসেন, গ্রাম-যাদবপুর, পোষ্ট-হাট যাদবপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ (২) মোঃ শহিদ হোসেন প্রান্ত(২৩),পিতা-মজিবুর রহমান, গ্রাম-কুরিয়া, পোষ্ট-রামকৃষ্ণপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :