
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিনম্র শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলার সর্বস্তরের মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
নিজ নিজ দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা ও পৌর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার গুরুত্ব এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ক্যাপশন: ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :