মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা এখন অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার আরেফিন জুয়েল


Desk News প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন /
মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা এখন অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার আরেফিন জুয়েল

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোঃআরেফিন জুয়েল এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানের ফলে জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সক্রিয় সন্ত্রাসী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে।

 

জেলাজুড়ে কঠোর অবস্থান নেওয়ায় অপরাধীদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল । তাঁর জিরো টলারেন্স নীতির কারণে অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছেন পুলিশ।

 

পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে আমরা কোনো ধরনের আপস করবো না। সাতক্ষীরাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করাই আমাদের লক্ষ্য।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অভিযান চলছে, এবং অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখা হবে।