
মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচারের শিকার ২৮ জন শিশু কিশোর কিশোরীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম উপস্তিত থেকে তাদেরকে গ্রহণ করেন।এর মধ্যে ১১ জন কিশোর ও ১৭ কিশোরী রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন বলেন, এসব কিশোর কিশোরীরা বিভিন্ন সীমান্ত পথে বাবা মায়ের সাথে আবার কেউ নিজে দালালদের মাধ্যেমে ভারতে যায়। সেখানে গিয়ে পুলিশের কাছে আটক হওয়ার পর ভারতের শেল্টার হোমে রাখে। পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফেরত আসে।
যশোর রাইটস কর্মকর্তা তৌফিক আহমেদ ও মহিলা আইনজীবি কর্মকর্তা রেখা বিশ্বাস বলেন,পররাষ্ট্র মন্ত্রনালয় মারফত চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে এসেছে। যশোর নিজেদের শেল্টার হোমে রাখব। কেউ আইনি সহায়তা চাইলে তাকে সহায়তা প্রদান করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৭/০২/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :