
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল স্থলবন্দরে মাল লোড করার সময় ক্রেনের চাপায় শাহাজান নামে এক শ্রমিক নিহত হয়েছে।এসময় সোহেব নামে আর এক শ্রমিক আহত হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বন্দরের শ্রমিকরা জানান, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর দুইজন শ্রমিক একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে তাদের ওপর পড়লে শাহাজান আলী নামে এক শ্রমিক নিহত হয় ও সোহেল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।
আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শাহাজান আলী বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/০৪/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :