বেনাপোল নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন /
বেনাপোল নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকা থেকে ভারতীয় ১৬০০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনার গাজী নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।রোববার দুপুরে তাকে আটক করা হয়।সে ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
জানা যায় মেইন পিলার ১৮/৩ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কার্গো টার্মিনালের আমদানি রপ্তানি গেইট দিয়ে ট্রাক নং (WB- 11D 0397 নাম্বার ট্রাক গাড়ি তুলা নিয়ে বাংলাদেশের প্রবেশ করেন।বাংলাদেশের প্রবেশ করলে বিজিবি কর্তৃক ট্রাক তল্লাশি কালে ট্রাকের কেবিন হতে ১৬০০ পিস Tapentadol 100 g ট্যবলেট সহ ট্রাক চালক কে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে।পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশী করে চালকের সিটের থেকে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।