বেনাপোলে বিএনপি নেতা মফিজুর রহমান মফিজের শাড়ি বিতরণ।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন /
বেনাপোলে বিএনপি নেতা মফিজুর রহমান মফিজের শাড়ি বিতরণ।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র, ছিন্নমুল,পথচারীদের মাঝে শাড়ী বিতরণ করেছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।বুধবার সকালে দুর্গাপুর মাদ্রাসা মাঠে তিনি ২ হাজার পিস শাড়ী বিতরণ করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছর যাবত আমার নেতাকর্মী ও পৌরবাসীরা বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছেন। আমি সব সময় তাদের পাশে থেকেছি।করোনার সময় এবং বিভিন্ন ঈদ পারবোনে আমি পৌরবাসীকে এধরনের সাহায্য দিয়ে পাশে থেকেছি।

পৌর নির্বাচনে মেয়র প্রার্থী প্রসঙ্গে কথা হলে তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অবশ্যই নির্বাচন করব।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক।