বেনাপোলে জোর করে অন্যের জমিতে ঘর তোলার অভিযোগ জাহানারা নামে এক নারীর বিরুদ্ধে।


Milon Hossain প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন /
বেনাপোলে জোর করে অন্যের জমিতে ঘর তোলার অভিযোগ জাহানারা নামে এক নারীর বিরুদ্ধে।

 

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে জোর জবর দখল করে বসবাড়ি উচ্ছেদ করে ভবেরবেড় মৌজার ভবেরবেড় গ্রামে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে জাহানারা নামে এক নারীর বিরুদ্ধে। ভবেরবেড় গ্রামের শাহিন হাওলাদার মিন্টুর জমি দখল করে তারই আপন মামি মিস্ত্রি দিয়ে ঘর তোলার কাজ শুরু করায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয় বেনাপোল পোর্টর্ থানা ও বেনাপোল পৌরসভায় অভিযোগ দায়ের করেছে অসহায় শাহিন হাওলাদার মিন্টু।

বেনাপোল পোর্ট থানার অভিযোগ নামায় ভুক্তভোগী মিন্টু উল্লেখ করেছেন তার নানা বিগত ১০ বছর পুর্বে তার নামে ১.৭৫ শতক জমি কবলা রেজিষ্ট্রি করে দেয়। সেই জমির উপর সে একটি ঘর বাধে এবং তা ভাড়া দেয়। এবং সে নিজে অন্যত্র ভাড়া থাকার সুবাদে ওই ভাড়াটিয়ার নিকট থেকে তার মামা সোহরাব হোসেন খাঁ এবং মামি জাহানারা বেগম ভাড়া তুলে নিজেরা ভোগ করে। এতে আমি মানবিক কারনে কোন দিন নিজের মামাকে আমাকে টাকা দেওয়ার জন্য বলি নাই। সম্প্রতি আমি ওই জায়গায় আমার ঘর নির্মানের প্রস্ততি নিলে আমার মামি বুঝতে পেরে আমার বসত ঘর ভেঙ্গে দিয়ে সেখানে তিনি ঘর তৈরীর কাজ শুরু করেছে। আমি তাকে বাধা দিলে সে কোন বাধা মানছে না। তার কিছু গুন্ডা পান্ডা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে যে আমি ওখানে গেলে আমার হাত পা ভেঙ্গে দিবে। এমতবস্থায় আমি বাধ্য হয়ে বেনাপোল পোর্ট থানায় ও পৌরসভায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। অভিযোগ করার পরও সে সেখানে তার ইচ্ছামত মিস্ত্রি নিয়ে ঘর বাধার কাজ জোর করে চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় জাহানারা উল্লেখিত মিন্টুর ১.৭৫ শতক জমি এবং তার পাশে নিজের ছেলের জায়গায় ঘর তৈরীর কাজ শুরু করেছে। আর পুরাতন মিন্টুর ঘর ভেঙ্গে দিয়েছে।

এ বিষয় জাহানারার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পিছন থেকে মিন্টুকে জায়গা দিয়ে দিব। পিছনে গিয়ে দেখা যায় সেখানে ওই পরিমান জমি নাই। জাহানারাকে পিছনে ওই পরিমান জমি নাই বললে তিনি বলেন জামি না থাকলে আমি ক্রয় করে নিব। ইতিমধ্যে তাকে ২ লাখ টাকা দিতে চেয়েছি। এখানে জমি বিক্রি হচ্ছে ৫/৬ লাখ টাকা শতক। সে ২ লাখ টাকায় জমি বিক্রি করবে কি না জানতে চাইলে জাহানারা বলেন, এর বেশী আমি দিতে পারব না। তাহলে তো জোর জোবর করে দখল বলে । তিনি বলেন আমার জেল ফাঁসি যা দেয় তাতে আমি ভয় পাব না আমি এই জায়গায় ঘর তুলব।সে যা পারে তাই করুক।

এ বিষয় বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন যে অভিযোগ করেছে তাকে থানায় পাঠিয়ে দিন আমি পুলিশ পাঠিয়ে সঠিক ব্যবস্থা নিব। অপরদিকে বেনাপোল পৌর সচিব এর কাছে বিষয়টি জানতে চেয়ে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।