তালায় সকল সাংবাদিক সংগঠনের নিজস্ব অফিস ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে- হাবিবুল ইসলাম হাবিব


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন /
তালায় সকল সাংবাদিক সংগঠনের নিজস্ব অফিস ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে- হাবিবুল ইসলাম হাবিব

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবো। এছাড়া তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ সহ সকল সাংবাদিক সংগঠনের নিজস্ব অফিস করে দেওয়া, সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।এবং তালা উপজেলাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।ছাত্র নেতা মারুফুল ইসলাম,সেচ্ছাসেবকদলের জি এম ফারুক হোসেন,সিরাজ মোড়ল সহ তালা উপজেলার প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।