টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন মুহাদ্দিস রবিউল বাশারের


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন /
টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন মুহাদ্দিস রবিউল বাশারের

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার জন্য একটি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১:৩০টায় আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪০ দফা উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন। পরিকল্পনায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, বিভিন্ন শ্রেণির সড়ক উন্নয়ন, বক্স কালভার্ট ও সেতু নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচাবাজার উন্নয়ন, উপজেলা পরিষদে ডরমেটরি ভবন, গুরুত্বপূর্ণ ঘাট ও খেয়াঘাট উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, বাজার রক্ষা বাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন, সাব-রেজিস্ট্রি অফিস ভবন, থানাকে মডেল থানায় উন্নীতকরণ, কৃষি ও মৎস্য খাতে অবকাঠামো, যুবকদের কারিগরি প্রশিক্ষণ, স্লুইস গেট নির্মাণ, ক্রীড়া অবকাঠামো, প্রেসক্লাব আধুনিকায়ন, জিমনেশিয়াম, বালিকা বিদ্যালয় সরকারি করণ, হাটবাজার অবকাঠামো, ব্যাংক শাখা স্থাপন, নারীদের কর্মসংস্থান, বনায়ন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্স সংযোজন, গৃহহীনদের আবাসন এবং সাইক্লোন শেল্টার নির্মাণের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আয়োজকরা। একই সঙ্গে কালিগঞ্জ উপজেলার জন্যও পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জাহিদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নূরুল আফছার মোর্তজা, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপ্র কুমার ম-লসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।