ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ২:২৯ অপরাহ্ন /
ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য যে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো.সারোয়ার হোসেন