ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন


Desk News প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন /
ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের অধ্যক্ষ ও পরিচালক মো. মামুনুর রশিদ (সবুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ পরিচালক মো. মাহবুবুর রহমান চৌধুরী, রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ,

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল আল মামুন কাউসার শেখ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার।

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাণবন্ত অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ছিল বিদায় ও বরণ—এই দুই আবেগের সংমিশ্রণ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।