খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কায়বা সীমান্ত থেকে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ মহিলা আটক।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন /
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কায়বা সীমান্ত থেকে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ মহিলা আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ শার্শা থানার কায়বা বিওপির সদস্যরা ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ রুপিয়া খাতুন নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানায়।সোমবার সকালে তাকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ ০১ জন আসামী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।