
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা দুইটার দিকে পারুলিয়া ইউনিয়নের আনছার প্লাজার সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের দাবি, ইরানে সাম্প্রতিক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী’র বিরুদ্ধে হুমকির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। পারুলিয়া ইউনিয়নের আল মোস্তফা (সা.) জামে মসজিদ কর্তৃপক্ষ এ কর্মসূচির উদ্যোগ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীকী পতাকায় আগুন দেওয়া হয়।
কর্মসূচিতে মসজিদের ইমাম, মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।
আপনার মতামত লিখুন :