সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ


Desk News প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এ অনুষ্ঠানে নিউ মার্কেট ক্লাবের সদস্যদের মিলনমেলায় পরিণত হয় পরিবেশটি।

নিউ মার্কেট ক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মশিউর রহমান ফিরোজের সভাপতিত্বে এবং সহসভাপতি ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট টিভির আবুল কাশেম, বাসস এর আসাদুজ্জামান আসাদ, নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি বরুণ ব্যানার্জী।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করে।

নিউ মার্কেট ক্লাবের সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবরের এস. এম. তৌহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভয়েজ অব টাইগারের মিলন বিশ্বাস, সমকালের কিশোর কুমার, জনবানীর এমডি রায়হান সিদ্দিকী, দৈনিক আলোকিত সকালের গাজী হাবিব, এদিনের সরদার আবু সাইদ, আলোকিত সকালের জাহাঙ্গীর সরদার এবং সাতক্ষীরার সংবাদের সাইদুল বাশার।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি ও নিউ মার্কেট ক্লাবের সদস্য ইব্রাহিম খলিলের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে নিউ মার্কেট ক্লাবের সদস্যদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং ঈদ উপহার বিতরণ করা হয়।