সরকারী ছুটির মধ্যেই বেনাপোল বন্দর খোলা থাকবে।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ২:২১ অপরাহ্ন /
সরকারী ছুটির মধ্যেই বেনাপোল বন্দর খোলা থাকবে।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বেঁধে দেওয়া টানা ৭ দিন ছুটির মধ্যে ঈদের দিন বাদে অন্য সব কয়দিন খোলা থাকবে বেনাপোল বন্দর।
কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান,জাতীয় রাজস্ব রোর্ড এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি)রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনা মতে ছুটির মধ্যেই ঈদের দিন বাদে বেনাপোল কাস্টমস হাউসের সকল কার্যক্রম চলবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন,নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি বন্ধের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক থাকবে।শুধু মাত্র ঈদের দিন বন্দর বন্ধ থাকবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন জানান,ঈদের ছুটিতেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।ঈদের দিনও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশানের সভাপতি আলহাজ্ব সামছুর রহমান জানান,কাস্টমস এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলে আমাদের কার্যক্রম চলবে।
সট মোঃ শামীম হোসেন রেজা,বেনাপোল বন্দর পরিচালক।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০৩/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩