শার্শার গোগার আওয়ামীলীগের নেতা কামাল হোসেন এখন বিএনপির বড় নেতা ।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন /
শার্শার গোগার আওয়ামীলীগের নেতা কামাল হোসেন এখন বিএনপির বড় নেতা ।

বিশেষ প্রতিনিধি:
শার্শার গোগায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ত্রাস কামাল হোসেন বিএনপি কর্মী আমেরিকা প্রবাসী হযরতকে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে । হরযত আলীর নামে মিথ্যা চাদবাজি মামলা সহ নানা ধরনের মিথ্যা অভিযোগ করে তার সুনামক্ষুন্ন করছে। সম্প্রতি এই আমেরিকা প্রবাসী হযরত আলী কে ১০ লাখ টাকা তার কাছে চাঁদা চেয়েছে বলে মিথ্যা অভিযোগ করেছে কামাল হোসেন।

আমেরিকা প্রবাসী হযরত আলী বলেন, আমি বিদেশ থাকি। আমি বাড়ি আসার পর এই কামাল আমাকে বিভিন্ন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে সন্মানহানি করছে। এর আগে সে আমার নামে থানায় মিথ্যে অভিযোগ করায় তদন্ত শেষে তা প্রমানিত না হওয়ায় অভিযোগ বাতিল হয়ে যায়।

গোগা ইউনিয়ন এর গোপালপুর গ্রামের মিজান, ওবাইদুর রহমান, ইব্রাহীম হোসেন, মনিরুল ও দেলোয়ার হোসেন জানায়, কামাল এলাকায় রড সিমেন্ট ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করে থাকে। এর আগে তার নামে ফেনসিডিল এর মামলা হয়েছে। একাধিক মাদক মামলা সহ বিভিন্ন মামলার আসামি এই কামাল হোসেন। সে গোগা ইউনিয়ন এর কুখ্যাত চোরাচালানী তবিবার রহমান চেয়ারম্যান এর ডানহস্থ ছিলেন।

গোগা বাগানপাড়া গ্রামের মনু বলেন, কামাল এর কাছে অবৈধ অস্ত্র ও ছিল। সে এর আগে আওয়ামী আমলে কয়েকদফা এলাকায় সরাসরি পিস্তল বের করে সাধারন বিএনপি কর্মীদের হুমিক প্রদান করেছে।